সেনা প্রত্যাহার পেছাতে চাপে বাইডেন

0

৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল। সেই সময়ের মধ্যে তাদের উদ্ধার অভিযান শেষ করতে চায় যুক্তরাষ্ট্র। সময়সীমা বাড়ানোর জন্য বিভিন্ন দেশের আহ্বান সত্ত্বেও তাতে এখনও সাড়া দেয়নি যুক্তরাষ্ট্র।

পেন্টাগনের এক কর্মকর্তা জানান, আগের পরিকল্পনায় কোন রদবদলের সময় এখনো আসেনি। কিন্তু আজ মঙ্গলবার জি সেভেন-এর দেশগুলোর যে ভার্চুয়াল শীর্ষ সম্মেলন হওয়ার কথা সেখানে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি এই সময়সীমা বাড়িয়ে মার্কিন সৈন্যরা যেন আরো কিছুদিন কাবুল বিমানবন্দরে থাকে সে জন্য চাপ প্রয়োগ করবে।

অপরপক্ষে, তালেবান সাফ জানিয়ে দিয়েছে বিদেশি সৈন্যদের অবস্থান এর সময়সীমা বাড়ানো হলে সেটি হবে চুক্তির স্পষ্ট লঙ্ঘন।

এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন সৈন্যদের অবস্থানের সময়সীমা বাড়ানো হবে কিনা আগামী ২৪ ঘন্টার মধ্যেই সে ব্যাপারে প্রেসিডেন্ট বাইডেন সিদ্ধান্ত নিবেন।

কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে এখনো প্রতিদিন হাজার হাজার মানুষ জড়ো হচ্ছে যারা আফগানিস্তান ছাড়ার জন্য মরিয়া।৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল। সেই সময়ের মধ্যে তাদের উদ্ধার অভিযান শেষ করতে চায় যুক্তরাষ্ট্র। সময়সীমা বাড়ানোর জন্য বিভিন্ন দেশের আহ্বান সত্ত্বেও তাতে এখনও সাড়া দেয়নি যুক্তরাষ্ট্র।

পেন্টাগনের এক কর্মকর্তা জানান, আগের পরিকল্পনায় কোন রদবদলের সময় এখনো আসেনি। কিন্তু আজ মঙ্গলবার জি সেভেন-এর দেশগুলোর যে ভার্চুয়াল শীর্ষ সম্মেলন হওয়ার কথা সেখানে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি এই সময়সীমা বাড়িয়ে মার্কিন সৈন্যরা যেন আরো কিছুদিন কাবুল বিমানবন্দরে থাকে সে জন্য চাপ প্রয়োগ করবে।

অপরপক্ষে, তালেবান সাফ জানিয়ে দিয়েছে বিদেশি সৈন্যদের অবস্থান এর সময়সীমা বাড়ানো হলে সেটি হবে চুক্তির স্পষ্ট লঙ্ঘন।

এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন সৈন্যদের অবস্থানের সময়সীমা বাড়ানো হবে কিনা আগামী ২৪ ঘন্টার মধ্যেই সে ব্যাপারে প্রেসিডেন্ট বাইডেন সিদ্ধান্ত নিবেন।

কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে এখনো প্রতিদিন হাজার হাজার মানুষ জড়ো হচ্ছে যারা আফগানিস্তান ছাড়ার জন্য মরিয়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top