বাংলাদেশে ফ্রি ফায়ার ও পাবজি গেইম বন্ধ

0


পাবজি ও ফ্রি ফায়ার এর মত ইন্টারনেট গেমস এর লিংক বাংলাদেশ বন্ধ করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) আদালতের আদেশ পাওয়ার পর এ ব্যবস্থা গ্রহণ করল।


আজ  আগষ্ট বুধবার কমিশনের ভাইস চেয়ারম্যান সুব্রত মৈত্র গণমাধ্যমকে জানান, ডিপার্টমেন্ট অফ টেলিকমকে(ডট) এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। ইতিমধ্যে পাবজি ও ফ্রি ফায়ার বন্ধ করা হয়েছে। এছাড়া অন্যান্য ক্ষতিকর অ্যাপস গুলো বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে।


বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আগে কোন অ্যাপস বা ওয়েবসাইট বন্ধ করতে হলে ইন্টারনেট গেটওয়, ব্রডব্যান্ড ও মোবাইল অপারেটরদের নির্দেশনা দিতে হতো। এখন ডিপার্টমেন্ট অফ টেলিকম নিজেই সেটা করতে পারে।


উল্লেখ্য, ইতিপূর্বে গত ২৬ আগস্ট দেশের অনলাইন প্লাটফর্ম থেকে পাবজি, ফ্রী ফায়ার সহ এধরনের বিপদজনক সকল গেম তিন মাসের জন্য বন্ধ নির্দেশ প্রদান করেন হাইকোর্ট।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top