আজ থেকে শরীয়তপুরের মাঝিকান্দি - শিমুলিয়া ঘাটে চলবে ফেরি

0


 

শরীয়তপুরের জেলার জাজিরা উপজেলার মাঝিকান্দি ঘাটে ফেরিঘাট নির্মাণ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ফেরিঘাট নির্মাণ শেষে আজ ২৬ আগস্ট বৃহস্পতিবার থেকে মাঝিকান্দি - শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হবে।


বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, গত কাল ২৫ আগস্ট বুধবার রাতের মধ্যে ফেরিঘাট নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এরপর ঘাটে একটি রো - রো ফেরি পল্টন বসানো হবে। পরে নৌপথ পরীক্ষা করার জন্য পরীক্ষামুলকভাবে একটি ফেরি চালানো হবে।


উল্লেখ্য, মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জে শিমুলিয়া নৌরুটে গত ১৮ আগস্ট থেকে পদ্মা নদীতে তীব্র স্রোত এবং পদ্মা সেতুর পিলারের সাথে বারবার ফেরি ধাক্কা খাওয়া ও ধাক্কা খাওয়ার ঝুঁকি তৈরি হওয়া কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। পদ্মা নদীতে স্রোতের তীব্রতা না কমা পর্যন্ত বাংলা বাজার - মুন্সিগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকবে।


এমতাবস্থায়, জরুরী সেবা নিশ্চিত করার জন্য শরীয়তপুরের জাজিরা উপজেলার মাঝিকান্দি ঘাট এলাকায় নতুন করে একটি ফেরিঘাট নির্মাণ করা হচ্ছে ঘাট নির্মাণের জন্য ৫০-৬০ লাখ টাকা খরচ হবে।


এ বিষয়ে বিআইডব্লিউটিএ'র কারিগরি সহকারী প্রকৌশলী মোঃ ফয়সাল বলেন, মাদারীপুরের শিবচরের বাংলাবাজার - শিমুলিয়া নৌরুটে গত ৮ দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এজন্য সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন মানুষ। পরিস্থিতি মোকাবেলার জন্য গত ২০ আগস্ট থেকে মাঝিরঘাটে একটি ফেরিঘাট নির্মাণের কাজ শুরু করেছি। কাজটি এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বৃহস্পতিবার বা শুক্রবার ঘাটটি চালু করার সম্ভাবনা রয়েছে। রাস্তার প্রশস্ততা কম হওয়া এই ঘাট দিয়ে এখন শুধু ছোট গাড়ি অ্যাম্বুলেন্স চলাচল করবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top