আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও সাবেক প্রধান নিবার্হী আব্দুল্লাহ আব্দুল্লাহকে গৃহবন্দী করা হয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশ পেয়েছে।
আজ ২৬ আগস্ট বৃহস্পতিবার মার্কিন টিভি চ্যানেল সিএনএন এ তথ্য জানিয়েছে।
আফগানিস্তানের এই দুই নেতা সে দেশে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের জন্য তালেবানদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। তবে গৃহবন্দী হওয়ার বিষয়ে এখন পর্যন্ত কারজাই ও আব্দুল্লাহর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সিএনএন সূত্রে জানা যায়, কারজাই ও অাবদুললা এখন কার্যত গৃহবন্দি। গত সোমবার তালেবান হামিদ কারজাই নিরাপত্তা টিমের অস্ত্রশস্ত্র এবং গাড়িগুলো জব্দ করে। হামিদ কারজাইকে আব্দুল্লাহ আব্দুল্লাহর বাড়িতে পাঠানো হয়েছে বলেও টিভি চ্যানেলটি দাবি করেছে। এছাড়া আব্দুল্লাহ আব্দুল্লাহর বাড়িতে তল্লাশি চালানোর পর বাড়ির নিরাপত্তা দায়িত্বে থাকা ব্যক্তির সরিয়ে নেওয়া হয়েছে।
সিএনএন-এর রিপোর্টে উল্লেখ করা হয়, হামিদ কারজাই এখন বাধ্য হয়ে আব্দুল্লাহ আব্দুল্লাহর বাড়িতে অবস্থান করছেন। বাড়িটি নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তালেবান।


