পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খুনের হুমকি

0


 

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জিকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল কলকাতা বিশ্ববিদ্যালয় জিওলজি বিভাগের অধ্যাপক এর বিরুদ্ধে। কলকাতা পুলিশের সদর কার্যালয় লালবাজারে অরিন্দম ভট্টাচার্য নামে অভিযুক্ত অধ্যাপক এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি নিজের ফেসবুক পেজে একাধিক বিতর্কিত পোস্ট ও কমেন্ট এর মাধ্যমে মুখ্যমন্ত্রী কে খুনের হুমকি প্রদান করেন।


নিজের ফেসবুক পেজে অরিন্দম লেখেন, এখনো হত্যা করতে চাই, পা চাটা কুত্তা আমি না, আমি অশিক্ষিত বিরোধী। এরপর তিনি লেখেন, তোমার জ্ঞান শুনবো না, আমার বউয়ের চাকরি নেই, ওই বদমাশি করো না।


উল্লেখ্য, নির্বাচনের আগেও এমন বেশ কিছু বিতর্কিত পোস্ট করেছিলেন অরিন্দম ভট্টাচার্য। সম্প্রতি ফের একবার বিতর্কিত পোস্ট করতেই ওই অধ্যাপক এর বিরুদ্ধে লালবাজার সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করেন কলকাতার বাসিন্দা তমাল দত্ত নামে এক গবেষক।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top