আগামী ০৩ সেপ্টেম্বর থেকে ভারতের সাথে বাংলাদেশের আকাশপথে যোগাযোগ চালু হচ্ছে। ভারতের সিভিল এভিয়েশন মন্ত্রণালয় এয়ার বাবলের আওতায় ফ্লাইট চালুর প্রস্তাব দিয়েছে।
আজ ২৮ আগষ্ট শনিবার ভারতের সিভিল এভিয়েশন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ভারতের সিভিল এভিয়েশন মন্ত্রণালয় থেকে সপ্তাহের সাতটি ফ্লাইট চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। এরমধ্যে স্পাইস জেট ০৩টি, এয়ার ইন্ডিয়া ০২টি, ইন্ডিগোর ০২টি চালুর প্রস্তাব রয়েছে।
উল্লেখ্য, ইতিপূর্বে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে বায়ো বাবুলের আওতায় ২০ আগস্ট থেকে ভারতের সঙ্গে আকাশপথে যোগাযোগ চালুর কথা জানিয়েছিলেন। তবে বিভিন্ন জটিলতার কারণে ২০ আগস্ট থেকে ফ্লাইট চালুর না হলেও ২২ আগস্ট থেকে চালুর বিষয়ে আলোচনা করেছিল। তবে শেষ পর্যন্ত আর ফ্লাইট চালু হয়নি।


