জো বাইডেনের পদত্যাগের দাবিতে সরব মার্কিনিরা

0


 


 কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে জঙ্গি হামলায় ১৩ মার্কিন সেনা সহ ১০০ জনের উপরে মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেনের পদত্যাগের দাবি উঠেছে।


জো বাইডেনের পদত্যাগের বিষয়ে জাতিসংঘের মার্কিন সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি একটু বার্তায় জানান, বাইডেন কি এবার পদত্যাগ করবেন নাকি তাকে সরানো হবে? তবে বাইডেন সরে গেলে যদি কমলা প্রেসিডেন্ট হন, তাহলে তা দশগুণ খারাপ হবে। স্রষ্টা আমাদের রক্ষা করুন।


এছাড়া রিপাবলিকান পার্টির একাধিক কংগ্রেসম্যান টুইট করে বাইডেনের পদত্যাগের দাবি করেছেন। কাবুল বিমানবন্দরে ঘটনায় বাইডেনের সঙ্গে তারা কমলা হ্যারিস ও বিদেশ সচিব এন্ড অ্যান্টোনি ব্লিনকেলেনরো পদত্যাগ দাবি করেন। এসময় রিপাবলিকান সদস্যরা বলেন, যদি একটা ফোনের জন্য ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করা হয়ে থাকে, তাহলে কেন বাইডেনের ইমপিচমেন্ট হবে না।


রিপাবলিকান দলের নেতারা জানান, আফগানিস্তান থেকে যেভাবে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে তা বাইডেনের চরম গাফিলতি। বস্তুত আফগানিস্তানের ব্যর্থতার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইডেনের পদত্যাগ চেয়েছিলেন। 

আর রিপাবলিকান কংগ্রেসম্যানরা অবিলম্বে মার্কিন কংগ্রেসের অধিবেশন দাবি করলেও স্পিকার ন্যান্সি পলিশ তা উড়িয়ে দিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top