পরীমণি আজ মুক্তি না পাওয়ার কারণ

0



আলোচিত-সমালোচিত চিত্র নায়িকা পরীমনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেলেও আজ মুক্তি পাচ্ছেন না। আজ ৩১ আগস্ট রাত আটটায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার হালিমা খাতুন।


এ বিষয়ে হালিমা খাতুন বলেন, পরিমনির জামিননামা এখনো আমরা হাতে পায়নি। সেজন্য তাকে লকআপে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ফলে আজ আর পরিমনি মুক্তি পাচ্ছেন না। তার জামিননামা আমাদের হাতে এসে পৌঁছলে আগামীকাল ১ সেপ্টেম্বর বুধবার তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে।


আজ মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় পরীমনিকে নারী, শারীরিক অসুস্থতা এবং অভিনেত্রী এই তিন বিশেষ বিবেচনায় জামিন প্রদান করেন আদালত। শুনানি শেষে এই তিন বিবেচনায় পরীমনিকে জামিন মঞ্জুর করেন মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস।


উল্লেখ্য, গত ৪ আগস্ট পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে রেপিড একশন ব্যাটেলিয়ন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top