নিউজিল্যান্ডের সাথে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শ্বাসরুদ্ধকর দ্বিতীয় ম্যাচে ৪ রানের কষ্টসাধ্য জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এই জয়ের ফলে টি-টোয়েন্টি সিরিজে ০-২ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
টাইগাররা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে। নিউজিল্যান্ড ১৪২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৩৭ রান সংগ্রহ করে। এর ফলে ৪ রানের হার নিয়ে মাঠ ছাড়ে সফরকারী দল।
এর আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকরা টস জিতে দুই ওপেনার নাঈম শেখ ও লিটন দাসের সতর্ক ব্যাটিং এর উপর ভর করে ১৪১ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করে বাংলাদেশ।


