টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।দলে সবচেয়ে বড় চমক হল ছয় বছর পর দলে ফিরেছেন রবি রামপাল। তিনি সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০১৫ সালের নভেম্বরে। সদ্য শেষ হওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এর দুর্দান্ত বোলিং করে ১৮ উইকেট স্বীকার করেন তিনি, মূলত এই কারণেই বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এই পেসার।
অপরদিকে ক্যারিবিয়ান স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ স্পিনার সুনীল নারিনের। বর্তমান বিশ্ব টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন রিজার্ভে থাকা ৩ জন ক্রিকেটার মধ্যে রয়েছেন জেসন হোল্ডার, ড্যারেন ব্রাভো ও আকিল হোসেন। বিশ্বকাপে ক্যারিবিয়ানদের নেতৃত্ব দেবেন কায়রন পোলার্ড ও সরকারি অধিনায়ক হিসেবে থাকবেন নিকোলাস পুরান।
ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দল : কায়রন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়েন ব্র্যাভো, রস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, সিমরন হিটমেয়ার, এভিন লুইস, য়ভেট ম্যাককোয়, রবি রামপাল, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, ওশানে থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র।
রিজার্ভ : ড্যারেন ব্রাভো, শেলডন কটরেল, আকিল হোসেন, জেসন হোল্ডার।

