শরীয়তপুর জেলার বন্যা কবলিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বন্যার পানি কমে যাওয়ায় একযোগে শরীয়তপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৯৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু করা হয়েছে।
শরীয়তপুরে সকল শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ দেড় বছর পর উৎসব মুখর পরিবেশে শিক্ষক ও শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে পাঠদান শুরু করতে পেরে সকলে আনন্দিত।
করোণা মহামারীর দীর্ঘ বিরতির পর আজ রবিবার ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে পুনরায় পাঠদান শুরুর মুহূর্তে শরিয়তপুর জেলা সদরের চারটি স্কুলের কাপড়ের তৈরি মাক্স, স্যানিটাইজার সরবরাহ করেন জেলা প্রশাসক পারভেজ হাসান। এছাড়া সরকারের নির্দেশনা অনুযায়ী জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান গোলাপ ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন এর লোগো সম্বলিত মাক্স প্রদান করে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে বরণ করে নেওয়া হয়।জেলার প্রতিটি শ্রেণিকক্ষে স্বাস্থ্যবিধি পালনের উপর দিকনির্দেশনামূলক প্রদান করেন জেলা প্রশাসক।


