দ্বিতীয় বিয়ে করে দুই সন্তানের মা হলেন চিত্রনায়িকা মাহি

0


 

গত কয়েক মাস ধরেই মিডিয়া পাড়ায় গুঞ্জন চলছিল চিত্রনায়িকা মাহিয়া মাহির দ্বিতীয় বিয়ে নিয়ে। অবশ্য মাহিয়া মাহির বিভিন্ন ইঙ্গিতপূর্ণ পোস্ট কে ঘিরে ছড়িয়েছিল এসব গুঞ্জন। অবশেষে এইসব গুঞ্জন শেষ হয়েছে গত ১৩ সেপ্টেম্বর মাহিয়া মাহির ফেসবুকে দেওয়া একটি পোস্ট কে ঘিরে। দ্বিতীয় বিয়ের ছবি পোস্ট করেছেন এই চিত্র নায়িকা। পাত্র মাহিয়া মাহির দীর্ঘদিনের বন্ধু, রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিব।


এই বিয়ে কামরুজ্জামান সরকার রাকিব ও মাহিয়া মাহির দুজনের এই দ্বিতীয় বিয়ে। কামরুজ্জামান সরকারের প্রথম সংসারে দুটি সন্তান রয়েছে। যদিও মাহিয়া মাহি জানিয়েছেন রাকিবের আগের সংসারের সন্তানদের সঙ্গে এখনো তার সাথে দেখা হয়নি।


উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ মে এক জমকালো অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে প্রথমে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। চলতি বছরের মে মাসে মাহির প্রথম স্বামী অপুর সাথে ছাড়াছাড়ি হওয়ার বিষয়টি জানিয়েছিলেন। এরপর গুঞ্জন ওঠে কামরুজ্জামান সরকার রাকিব নামে এক রাজনৈতিক ও ব্যবসায়ীকে বিয়ে করছেন মাহিয়া মাহি। গুঞ্জন অবশেষে সত্যি প্রমাণিত হলো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top