শরীয়তপুরে মহিলাকে মারধরের ঘটনা ভিডিও ধারণ করায় সাংবাদিকের উপর হামলা

0


শরীয়তপুরে এটিএন বাংলা, এটিএন নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের শরীয়তপুর জেলা প্রতিনিধি এবং শরীয়তপুর ইলেকট্রনিক্স মিডিয়ার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রোকনুজ্জামান পারভেজকে পৌরসভার সন্ত্রাসীরা রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। ২০ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২ টার দিকে পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন উক্ত সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠান এই হামলার ঘটনাটি ঘটে। সাংবাদিক রোকনুজ্জামান পারভেজকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোকনুজ্জামান পারভেজ তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। দুপুর বারোটার দিকে হঠাৎ দোকানের সামনে শরীয়তপুর পৌরসভার উত্তর পালং গ্রামের আবুল কাসেম মাদারের পুত্র নাজমুল মাদবর ও নাইম মাদবরের নেতৃত্বে ২০-২৫ জন লোক এসে নাজনীন নাহার শ্যামলী নামে একজন নারীকে রড ও লাঠি দিয়ে মারধোর করছিল। আত্মরক্ষা করতে সাংবাদিক পারভেজ ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়েন ওই নারী। ওই সময় সাংবাদিক পারভেজ দোকান থেকে ওই মহিলাকে মারধরের ভিডিওচিত্র ধারণ করেন এবং সন্ত্রাসীদের তার দোকান থেকে বের হতে বলেন। সাংবাদিক পারভেজ ভিডিও ধারণ করায় সন্ত্রাসীরা তার ওপর চড়াও হয়ে কিল-ঘুসি মারে ও রড দিয়ে পিটিয়ে তাকে আহত করে। অতঃপর পালং মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিককে পারভেজকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন।


উক্ত বিষয় সম্পর্কে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আক্তার হোসেন জানান, সাংবাদিক রোকনুজ্জামান পারভেজকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে, তদন্ত করে হামলাকারীকে আইনের আওতায় আনা হবে।

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top