ঢাবির লাইব্রেরীতে দেড় বছর পর শিক্ষার্থীদের প্রবেশ

0


 

আজ ২৬ সেপ্টেম্বর রবিবার দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লাইব্রেরীগুলো খুলে দেওয়া হলো। শিক্ষার্থীদের পর্যায়ক্রমে ক্যাম্পাসে ফেরানোর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী, বিজ্ঞান লাইব্রেরী ও বিভাগীয় বা ইনস্টিটিউটের সেমিনার লাইব্রেরী গুলো খুলে দেওয়া হলো।


আজ সকাল দশটার দিকে কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে দেখতে পাওয়া যায় কঠোর স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করছে শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন ঢাবির প্রক্টর অধ্যাপক ডক্টর এ কে এম গোলাম রাব্বানী, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূইয়া, বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারিক অধ্যাপক ডঃ মোঃ নাসির উদ্দিন প্রমুখ।


উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য ২৬ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিগূলো খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। আজ থেকে প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীগুলো খোলা থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top