বহুপুষ্টিগুণে ভরা একটি ফল হল নাশপাতি। নাশপাতিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান ফলে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। পোস্টেড, ব্রেস্ট, কোলন ও রেকটাম ক্যান্সার দূর করতে সাহায্য করে নাশপাতি। নাশপাতিতে ভিটামিন এ, ভিটামিন সি ও এন্টি অক্সিডেন্ট উপাদান বিদ্যমান।
প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান থাকায় নাশপতি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। তাই ঠান্ডা জনিত রোগে ভুগলে এটি হওয়ার পরামর্শ দেন অনেক ডাক্তার।
এছাড়া নাশপাতিতে প্রচুর আয়রন ও কপার বিদ্যমান থাকে যা অ্যানিমিয়ার প্রাকৃতিক চিকিৎসা ভালো ভূমিকা রাখে। শরীরে আয়রনের পরিমাণ বেড়ে গেলে রক্তে লোহিত কণিকার পরিমাণ বাড়ে। এজন্য নাশপতি খেলে অ্যানিমিয়া, মাংস পেশির দুর্বলতা, ক্লান্তি ও শারীরিক অবসাদ দূর হয়।
হাড়ের বিভিন্ন সমস্যা দূর করতে নাশপতি ভূমিকা গুরুত্বপূর্ণ। এতে থাকা কপার, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হাড়ের ক্ষয় রোধ করে হারকে মজবুত রাখতে সাহায্য করে।


