শিক্ষা প্রতিষ্ঠান চালু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে, উচ্চ পর্যায়ের বৈঠক "বিকেলে"

0


 

মহামারী করোনাভাইরাস এর কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পরে আগামী ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দেওয়া হবে বলে জানিয়েছিলেন শিক্ষা মন্ত্রী দীপু মনি। আজ রবিবার বিকেলে আন্তঃমন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।


এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন গণমাধ্যমকে জানান, শিক্ষাপ্রতিষ্ঠান কবে থেকে খুলে দেওয়া হবে রবিবার বিকাল তিনটায় আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। স্কুল - কলেজ খোলার পর কি কি করনীয় হবে সে বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।


আজকের এই বৈঠক থেকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে কিভাবে চলবে শিক্ষা প্রতিষ্ঠান। স্কুল কলেজ খোলার পর কি কি করনীয় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া অক্টোবরের পর থেকে বিশ্ববিদ্যালয় খোলার কথা বলা হলেও খোলার সিদ্ধান্ত আরো এগিয়ে আসতে পারে, এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর দীর্ঘদিনের ক্ষতি কাটিয়ে উঠতে পরিকল্পনা চূড়ান্তকরণ, স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ ও অনুসরণ পদ্ধতি প্রণয়ন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা গুলো দ্রুত সম্পন্ন করা সহ বেশ কিছু বিষয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top