আজ থেকে ভারতের সাথে বিমান চলাচল শুরু

0


আজ ৫ সেপ্টেম্বর রবিবার থেকে এয়ার বাবলের আওতায় প্রায় চার মাস পর বাংলাদেশ - ভারত বিমান চলাচল শুরু হচ্ছে। গতকাল শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বেসামরিক বিমান পরিবহন এর (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সব ধরনের যাত্রী ভ্রমণের ৭২ ঘন্টা আগে করোনা পরীক্ষা সরকারি কেন্দ্র থেকে সম্পূর্ণ করতে হবে। দুই দেশের নিয়ম অনুসারে যাত্রীরা কোয়ারেন্টাইনে থাকবেন।


ঢাকা-কলকাতা রুটে আজ থেকে বিমানের ফ্লাইট চালু হবে। করণা মহামারীর মধ্যে গত বছরের অক্টোবরে ভারতের সঙ্গে চুক্তির আওতায় বিমান চলাচল শুরু হয়েছিল। করোনা মহামারীতে ভারত বিপর্যস্ত হয়ে পড়লে চলতি বছরের এপ্রিলে বন্ধ হয় বিমান যোগাযোগ। দুই দেশের করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় গত ৪ সেপ্টেম্বর ভারতীয় কর্তৃপক্ষকে চিঠি দেয় বেবিচক।


উল্লেখ্য, ইতিপূর্বে গত ২৮ আগস্ট বেবিচককে ভারতের বেসমরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক চিঠিতে ৩ সেপ্টেম্বর থেকে এয়ার বাবল এর আওতায় ফ্লাইট চালুর প্রস্তাব দেয়। প্রস্তুতির অভাবে সেইদিন বিমান চলাচল শুরু করতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশ আবারও ভারতকে চিঠি পাঠায় যার ভিত্তিতে আজ থেকে বিমান চলাচল শুরু হচ্ছে।

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top