তালেবান পানশিরে পুঁতে রাখা মাইন সরাতে তরুণদের ব্যবহার করছে : সালেহ

0


আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ অভিযোগ করেছেন পানছির উপত্যাকায় অগ্রসর কালে মাটিতে পুঁতে রাখা মাইন সরাতে তরুণদের ব্যবহার করছে তালেবান। গতকাল ৩ সেপ্টেম্বর শুক্রবার এক টুইট বার্তায় এ অভিযোগ করেন তিনি।


টুইটার বার্তাটিতে আমানুল্লাহ সালেহ জানান, পানসিরে সামরিক বয়সী পুরুষদের মাইন পুঁতে রাখা জমির উপর দিয়ে হেঁটে যেতে বাধ্য করছে তালেবান যোদ্ধারা।


গতকাল শুক্রবার আমরুললা সালেহ তার বেশ কয়েকটি টুইট বার্তায় তিনি এ ধরনের অভিযোগ করেন। তবে বার্তাসংস্থা বিবিসি এর সত্যতা যাচাই করতে পারেননি বলে জানিয়েছে।


উল্লেখ্য, তালেবান আফগানিস্তানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পরে প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে চলে গেলে সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ নিজেকে আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দাবি করেন। তিনি ওই সময় বলেন, সংবিধান অনুযায়ী আমি আফগানিস্তানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট।


এছাড়া বর্তমান তালেবান বিরোধী ন্যাশনাল রেজিস্ট্যান্ট ফ্রন্টের (এন আর এফ) নেতৃত্ব দিচ্ছেন আমরুল্লাহ সালেহ। তালেবান বিরোধী নেতা কমান্ডার আহমদ শাহ মাসুদের ছেলে আহমদ মাসুদ ও তার সঙ্গে রয়েছেন।

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top