রোগ প্রতিরোধে "জাম্বুরা"

0


 

নিয়মিত জাম্বুরা খেলে বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্ত থাকা সম্ভব। গবেষণায় দেখা গেছে, দৈনিক এক গ্লাস জাম্বুরার রস গ্রহণে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য ও পেটের নানা রকম সমস্যা প্রতিকারে জাম্বুরার জুরিমেলা ভার।


জাম্বুরায় প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। ভিটামিন সি ও বি হার,দাঁত, ত্বক ও চুলের পুষ্টি যোগায় এবং সুন্দর রাখতে সাহায্য করে। জ্বর ও মুখের ঘা ইত্যাদি রোগে জাম্বুরা বেশ উপকারী।


জাম্বুরাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় এটি রক্তনালীর সংকোচন-প্রসারণ ক্ষমতা বৃদ্ধি করে এবং ডায়াবেটিস ও অগ্ন্যাশয় এর বিভিন্ন রোগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়া কোলেস্টরেল নিয়ন্ত্রণ করে হৃদ রোগের হাত থেকে রক্ষা করে জাম্বুরা।


জাম্বুরা আন্ত্রিক অগ্নাশয় ও স্তন ক্যান্সার প্রতিরোধ করে। এর লীমনয়েড নামক উপকরণ ক্যান্সারের জীবাণু ধ্বংস করে ও অগ্ন্যাশয়ের ক্যান্সার প্রতিরোধ করে।


জাম্বুরার আঁশ দেহের অতিরিক্ত চর্বি ঝরাতে সাহায্য করে। তাই নিয়মিত জাম্বুরা গ্রহণের শরীরের ওজন কমে। জাম্বুরাতে প্রচুর পটাশিয়াম থাকায় ধমনীর আয়তন বৃদ্ধি করে রক্ত চলাচলের পথ সুগম করে। ফলে দেহের বিভিন্ন প্রান্তে অক্সিজেন পৌঁছানোর সহজ হয়,যা হৃদপিন্ডের ওপর চাপ কমায় এবং স্ট্রোক, হার্ট অ্যাটাকের আশঙ্কা রাস করে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top