আইপিএল ছাড়লেন ক্রিস গেইল

0


 

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মানসিকভাবে সতেজ থাকার জন্য আইপিএলের আর খেলছেন না ক্রিস গেইল। আগামী ১৭ অক্টোবর থেকে ওমান ও আরব আমিরাতের মাটিতে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।


এ বিষয়ে গেইল জানান, ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল, সিপিএল ও আইপিএল মিলে  দীর্ঘদিন ধরে জৈব সুরক্ষার বলয়ের মধ্যে রয়েছেন। তাই এই ধকল কাটাতে আইপিএলে নিজ দলের আরও কয়েকটি ম্যাচ বাকি থাকতেই নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।


ক্রিস গেইল এর আইপিএল এর দল পাঞ্জাব জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর দলের হোটেল ছেড়েছেন ক্রিস গেইল।কারণ এই তারকা ক্রিকেটার পাঞ্জাবের কাছে পাঠানো বিবৃতিতে গেইল নিজে সরে যাওয়ার কারণ ব্যাখ্যা করেছেন। কয়েক মাস ধরে আমি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের সুরক্ষা বলয় ছিলাম। এরপর ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের কারণে আরেকটি সুরক্ষা বলয় ঢুকতে হয়। এটি শেষ হতেই আইপিএলে আবার সুরক্ষা বলয় ঢুকে পড়েছি। আমার মনে হয়েছে মানসিকভাবে সতেজ হওয়ার প্রয়োজন।


ক্রিস গেইলকে ছেড়ে দেওয়ায় পাঞ্জাব দলকে ধন্যবাদ জানিয়েছেন এই ক্রিকেটার। তিনি বলেন ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমি দুবাইতে বিরতি নেব। আমি পাঞ্জাব কে ধন্যবাদ জানাই তারা আমাকে ছেড়ে দিয়েছেন। আমি আগামী ম্যাচগুলোতে দলের জন্য শুভকামনা জানাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top