আইপিএলে সাকিবকে কলকাতার অধিনায়ক হিসেবে চান আকাশ চোপড়া

0


কলকাতা নাইট রাইডার্সের সামনে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্লে- অফ খেলা নিশ্চিত করতে চাইলে জয় ছাড়া কোন বিকল্প নেই। আইপিএলে দুই বারের চ্যাম্পিয়নদের কলকাতার জার্সিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। তবে এবারের আসরে প্রথম পর্বের তিন ম্যাচের পরে কলকাতার একাদশে জায়গা হয়নি সাকিব আল হাসানের।কলকাতার এই কঠিন সময়ে এবার সাকিবকে কলকাতার অধিনায়ক হিসেবে চাচ্ছেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া।


চলতি আইপিএলে মূলত খুব বাজে ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন বর্তমান কলকাতার অধিনায়ক ইয়ন মরগান। মরগানের উপস্থিতি টের পাওয়া যাচ্ছেনা কলকাতা দলে তার পেটে রান তো নেই, সেই সাথে ক্যাচ ছেড়ে দিচ্ছেন, বাজে ফিল্ডিং করছেন। শুধু অধিনায়ক হিসেবে খেয়ে যাচ্ছেন মর্গান। এ কারণে সাকিবকে অধিনায়ক হিসেবে ফেরানোর পরামর্শ দিয়েছেন আকাশ চোপড়া এবং এ ব্যাপারে কলকাতাকে ভেবে দেখতে বলেছেন তিনি।


আকাশ চোপড়া টুইট বার্তায় লিখেন, হতাশাজনক সময়, হতাশাজনক ব্যবস্থা। কলকাতা কি বাকি ম্যাচ গুলোতে সাকিবকে অধিনায়ক করার কথা ভাবতে পারে? মরগানের অনুকূলে কিছুই নেই, কিন্তু রান না করলেও তো সে কার্যকরী হচ্ছে না।


শুধু মর্গান নয়, সেরা খেলোয়ারদের ক্ষেত্রে এমনটা হতে পারে। তবে শাকিব কিন্তু ব্যাটিং এর পাশাপাশি কয়েকবার বোলিংও করতে পারে। এটা নিয়ে ভাবুন?


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top