লেটুসপাতা প্রথম চাষ করে মিশরীয়রা। এটি একটি এস্টেরাশি গোত্রের উদ্ভিদ। এই সবজিটি ফাস্টফুড, সালাদে কিংবা রান্নায় ব্যবহার করা হয়ে থাকে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। এতে ক্যালরি খুবই কম পরিমাণের বিদ্যমান।
লেটুস পাতা প্রতিদিন সালাদ করে খেলে ঠান্ডা জনিত অসুখ হাচি, কাশি, কফ, হাঁপানি ও ফুসফুসে ইনফেকশন দূর হয়। লেটুস পাতা দ্রুত হজম হয়। এতে অল্প পরিমাণে কোলেস্টরেল রয়েছে যা হূদযন্ত্রের জন্য খুবই উপকারী।
লেটুসপাতা রয়েছে আয়রন।যা গর্ভবতী নারীদের জন্য খুবই প্রয়োজন। লেটুসপাতায় প্রোটিন ও বিদ্যমান। যা দেহের পেশী গঠনে ভূমিকা রাখে। সালাদের নিয়মিত লেটুস পাতা রাখলে প্রোটিন পাওয়ার সুযোগ মিলবে।
লেটুসপাতা ক্যালসিয়াম বিদ্যমান। যাহার ও দাঁতের গঠনে প্রয়োজনীয়। এছাড়া এতে ভিটামিন বি ও রয়েছে।
লেটুসপাতায় যথেষ্ট পরিমাণে পটাশিয়াম পাওয়া যায়। যা রক্তের জন্য খুবই উপকারী। লেটুসপাতা ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এতে বিটা ক্যারোটিন ও লোটিনের মত অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। যা ক্যান্সারের কোষ বৃদ্ধি কমায়।

