ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির ঘোমটা পরে অংশগ্রহণ করছে : কাদের

0


 

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির স্বতন্ত্র পরিচয় ঘুমটা পড়ে অংশ নিয়েছে বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বিএনপিকে ঘুমটা পরা ছেরে প্রকাশ্যে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেয়ার সৎসাহস প্রদর্শন করার জন্য আহ্বান জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সকালে তার বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে বিএনপিকে আহ্বান জানান।


এ সময় তিনি বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়ন অর্জনে দেশের মানুষ খুশি। তাই বিএনপি'র আন্দোলনে জনগণ সাড়া দেবে না। এছাড়া তিনি বলেন, বিএনপির নিরপেক্ষ সরকারের দাবিতে একদফা আন্দোলনের রঙিন খোয়াবো অচিরেই দুঃস্বপ্নে রূপ নেবে।


ওবায়দুল কাদের আবারো পরিষ্কারভাবে বিএনপি নেতাদের উদ্দেশ্য করে বলেন, পরবর্তী নির্বাচনের ব্যাপারে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top