টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসর শুরু হওয়ার আগে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সামনে ১৭৮ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল প্রথমে ব্যাট করা আয়ারল্যান্ড।১৭৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। অতঃপর আর ম্যাচে ফিরতে পারেনি টাইগাররা। অবশেষে আয়ারল্যান্ড ম্যাচটি জিতে নেয় ৩৩ রানে।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মোহাম্মদ নাঈম, লিটন দাস, মুশফিকুর রহিম, শামীম হাসান এদের কেউ রানের সংখ্যা কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি। টপ অর্ডারে সৌম্য সরকার ৩৭ রান করে আউট হয়েছেন। আফিফ হোসেন করেছেন ১৭ রান।
উল্লেখ্য, জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার নাঈম শেখ। ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস বেশিক্ষণ টিকতে পারেননি। দ্বিতীয়বারে মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর মুশফিকুর রহিমও একই পথ অবলম্বন করে ক্রেইগের বলে ৪ রান করে সাজঘরে ফিরে যান।
নাসুম আহ্মেদ শূন্য রানে আউট হয়েছেন। এছাড়া নুরুল হাসান ও মেহেদী হাসান করেছেন যথাক্রমে ৩৮ ও ৯ রান।

