শরীয়তপুরে আজ শুক্রবার বিকাল পাঁচটা থেকে বিভিন্ন এলাকা থেকে প্রতিমা নিয়ে জেলা সদরের চিকন্দী পুকুরে বিসর্জনের মাধ্যমে শেষ হলো সনাতন ধর্মালম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা।
প্রতিমা বিসর্জনের আগে শরীয়তপুর শহরের বিভিন্ন এলাকায় সনাতন ধর্মালম্বীরা নেচে-গেয়ে তাদের ধর্মীয় কার্য সম্পূর্ণ করে।সনাতন ধর্মালম্বীরা দিনভর নাচ-গান, সিঁদুরখেলা, বিজয়া শোভাযাত্রা ও বিকেল থেকে সন্ধে পর্যন্ত প্রতিমাগুলো বিসর্জন দেয়।
এ সময় সনাতন ধর্মালম্বীদের ব্যাপক আনন্দ প্রকাশ করতে দেখা যায়। বিভিন্ন পূজা মণ্ডপে মণ্ডপে ছিল সনাতন ধর্মালম্বীদের প্রচুর ভিড়। এই ভিড়ের মধ্যে একে অপরের সাথে তারা সিঁদুর খেলায় মেতে ওঠে। জেলা শহরের বিভিন্ন এলাকায় মন্দিরের প্রতিমা গুলো কীর্তিনাশা নদীর বিভিন্ন ঘাটে প্রতিমা বিসর্জন দিতেও দেখা গেছে।

