বিষন্নতা একটি বৈশ্বিক অসুস্থতা। পৃথিবীর প্রায় চার শতাংশ মানুষ বিষণ্ণতায় ভোগে। চিকিৎসার মাধ্যমে এ অসুস্থতা অনেকাংশে দূর করা সম্ভব।
লক্ষণ :
ডিপ্রেশন বা বিষন্নতা যে কোন মানুষের হতে পারে। এটা এক ধরনের রোগ। যার লক্ষণ হলো দীর্ঘ সময় মন খারাপ থাকা। নিত্যদিনের কাজ যা আপনি উপভোগ করতেন তার করতে অনাগ্রহ এবং কাজকে কঠিন মনে হয়।
বিষণ্নতায় আক্রান্ত মানুষ সারাক্ষণ দুর্বলতা অনুভব করতে পারে। তাদের খাদ্যে রুচি কমে যাবে। কোন কাজে মনোযোগ দিতে পারবেন না। যেকোনো বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগবেন। এমনকি নিজেকে অনেক সময় মূল্যহীন মনে হবে। মারাত্মক বিষন্নতায় কাউকে নিজের ক্ষতি করা অথবা আত্মহত্যায় উৎসাহিত করতে পারে।
সমাধান :
বিষন্নতা অনুভব করলে আপনি এমন কারও সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করুন যাকে আপনি বিশ্বাস করতে পারেন। বিশেষজ্ঞরা মনে করেন, অনেক সময় শুধু কথা বলে ও বিষণ্নতা কাটানো সম্ভব।
আপনার ভালো লাগে এমন কিছু কাজকর্ম করতে পারেন নিয়মিত ভাবে। পাশাপাশি বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখতে পারেন। খাওয়া-দাওয়া ও ঘুমের ক্ষেত্রেও একটি রুটিন অনুসরণ করে চলতে হবে।
নিয়মিত ব্যায়াম সবার জন্যই ভালো। বিষণ্নতায় আক্রান্ত হলে ইচ্ছা না করলেও অন্তত বাসার বাইরে গিয়ে হাটাহাটি করতে হবে। বিষন্নতা কাটতে কোন রকমের মাদকদ্রব্য গ্রহণ করা সমাধান হতে পারে না। মাদকদ্রব্য গ্রহণ বিষন্নতা বাড়িয়ে দিতে পারে।
আত্মহত্যার ইচ্ছা জাগেলে বিশ্বস্ত কারও সাথে বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা করুন। তিনি যেন আপনাকে ওই চিন্তা থেকে দূরে রাখতে সাহায্য করেন।

