এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল চীন

0

 


মহাকাশে আঘাত হানতে পারে এমন পারমানবিক বোমা বহনে সক্ষম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন। অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্রটি চলতি বছরের আগস্টে গোপনে পৃথিবীর কক্ষপথ ভ্রমণ করে বলে জানা গেছে। চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা দেখে অবাক হয়েছে যুক্তরাষ্ট্র। খবর এ এফ পি, আল জাজীরা।


সূত্র মতে জানা গেছে, গত আগস্টে বেইজিং পারমানবিক ক্ষমতা সম্পন্ন একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে তা তার লক্ষ বস্তুর দিকে নেমে আসার আগে পৃথিবীর নিম্নকক্ষপথ প্রদক্ষিণ করে। তবে এই ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যমাত্রা ৩২ কিলোমিটার আগেই ভূপাতিত হয়েছে বলে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।


উল্লেখ্য, চীনের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও রাশিয়া সহ আরও অন্তত আরও পাঁচটি দেশ হাইপারসনিক প্রযুক্তি নিয়ে কাজ করে আসছে। এই ক্ষেপণাস্ত্র ঐতিহ্যবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মতোই পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top