ডেবিড অ্যামস হত্যার ঘটনায় এমপিদের নিরাপত্তা বাড়াচ্ছে যুক্তরাজ্য

0


 

যুক্তরাজ্যে ক্ষমতাশীল কনজারভেটিভ দলের এমপি ডেভিড অ্যামসের হত্যার ঘটনায় অন্যান্য সকল এমপিদের নিরাপত্তা জোরদার করছে যুক্তরাজ্য জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল।


 গতকাল ১৭ অক্টোবর রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল জানিয়েছেন, যুক্তরাজ্যের সকল এমপিদের নিরাপত্তা জোরদার করা হবে।


এসময় প্রীতি প্যাটেল আরো বলেন, পুলিশ এবং সংসদীয় কর্তৃপক্ষ বিভিন্ন পরিবর্তন নিয়ে কাজ করছে এবং তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এমপিদের সঙ্গেও আলোচনা করা হচ্ছে।


উল্লেখ্য, গত শুক্রবার পূর্ব লন্ডনের বেলফায়ার মেথডিস এলাকায় ডেবিট অ্যামসকে হত্যা করা হয়। এ নিয়ে গত পাঁচ বছরের মধ্যে যুক্তরাজ্যে দুজন সংসদ সদস্য হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেন। ডেবিট এমস নিহত হওয়ার পর দেশটির রাজনীতিবিদদের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top