চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর আয়োজিত দীপ্ত জয় উল্লাস অদম্য আত্মবিশ্বাস শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভায় আজ ১৮ অক্টোবর সোমবার বিএনপি নেতাদের উদ্দেশ্য করে তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান বলেন, আমার সম্পর্কে ভালো করে জেনে নিয়েন। তারপর কথা বলেন। আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমাকে সম্মান দিয়ে কথা বলুন।
তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান বলেন, ডাক্তার মুরাদ হাসান মাথা নিচু করে কথা বলবে না। মাথা উঁচু করে কথা বলবে। কাদের বিরুদ্ধে আন্দোলন করো। কুশপুত্তলিকা দাহ করো। আমরা যদি শুরু করি তাহলে ঢাকার মাঠে টিকতে পারবেন না।
এ সময় ডাক্তার মুরাদ আরো বলেন, আমাকে নিয়ে কথা বলেন, কত যোগ্যতা আছে, আসেন বসি। কোথায় বসবেন? জাতীয় প্রেসক্লাবে? চলেন বসি। আমার মন্ত্রী থাকবে নাকি থাকবে না, আপনাকে বলার অধিকার কে দিয়েছে?
ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের এ অনুষ্ঠানে নিজের বক্তব্যের শুরুতেই মুরাদ হাসান বলেন, আমার প্রতি অনুরোধ ছিল, যাতে কিছু বিষয় কথা না বলি।
মন্ত্রী বলেন, আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে রাজনীতি করি। আমাকে মেরুদণ্ডহীন মির্জা ফখরুল আর খোঁড়া রিজভী আন্দোলনের ভয় দেখায়। কাদেরকে দেখায়? মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগকে? বঙ্গবন্ধু কন্যাকে?না ডাক্তার মুরাদ হাসান কে? রাজাকারের বাচ্চারা ওই ভয় এখন আর আমরা পাইনা। আমাদের হুমকি ধামকি দিয়ে কোনো লাভ হবে না।

