শরীয়তপুরে দলীয় সিদ্ধান্তকে সম্মান দেখিয়ে সরে দাঁড়ালেন চিতলিয়ার ইউপি চেয়ারম্যান সালাম হাওলাদার

0


 


শরীয়তপুরে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে উদারতা ও মহানুভবতা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে বিদ্রোহী প্রার্থী না হয় অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করলেন শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের দীর্ঘ ২৫ বছরের সফল চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার।


এ বিষয়ে আব্দুস সালাম হাওলাদার বলেন, ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়, যে মানুষটা শেখ হাসিনাকে ভালোবাসেন, আওয়ামী লীগকে ভালোবাসে, সে কখনো দলীয় সিদ্ধান্তের বাইরে যেতে পারে না। তাই আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত এবং শরীয়তপুর-১ আসনের এমপি ইকবাল হোসেন অপুর প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছি।


আব্দুস সালাম হাওলাদার এসময় নৌকার প্রার্থী মাস্টার হারুন-অর-রশিদ হাওলাদারের প্রতি সমর্থন প্রদান করেন এবং নৌকার পক্ষে কাজ করার কথা বলেন।


গতকাল এ উপলক্ষে চিতলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইকবাল হোসেন অপু এমপি, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মেয়র আবদুর রব মুন্সি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top