টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে রাতে দেশ ছাড়ছে বাংলাদেশ দল

0


টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আজ ৩ অক্টোবর রাতে ওমানের উদ্দেশ্যে দেশ ছাড়ছে টাইগাররা। আজ রাত পৌনে ১১ টায় ওমানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে মাহমুদুল্লাহ রিয়াদ বাহিনী। বাংলাদেশের ১৫ সদস্যের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে মূল দলে রয়েছেন তার ওজন ও স্ট্যান্ডবাই হিসেবে দু'জন ক্রিকেটার যাচ্ছেন। এছাড়া দলের সঙ্গে যাচ্ছেন একজন নির্বাচক, মিডিয়া ম্যানেজার, কোচ ও কয়েক জন সহকারীসহ ২১-২২ সদস্যের একটি দল বিশ্বকাপ মিশনে বাংলাদেশ ছাড়বে।


শাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান আইপিএল শেষে বাংলাদেশ দলের সাথে যোগ দেবেন। এছাড়া বাংলাদেশি কোচিং স্টাফরা ছুটিতে থাকায় তারা নিজ নিজ দেশ থেকে সরাসরি ওমানে দলের সঙ্গে যোগ দেবেন।


ওমানের রাজধানী মাসকট পৌঁছে বাংলাদেশ দল ৪ অক্টোবর কোয়ারেন্টাইনে থাকবেন। পরদিন থেকে অনুশীলন শুরু হবে চলবে ৮ তারিখ পর্যন্ত। ওমান থেকে ৯ তারিখ আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ দল। আরব আমিরাতে পৌঁছে কোয়ারেন্টাইন শেষে 11 অক্টোবর আবারো একদিনের অনুশীলন করার সুযোগ পাবে টাইগাররা।


১২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ হবে আবুধাবি ক্রিকেট গ্রাউন্ডে। এরপর ১৪ তারিখে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল আয়ারল্যান্ডের বিপক্ষে। অতঃপর ১৫ অক্টোবর ওমানের উদ্দেশ্যে রওনা হবে মাহমুদুল্লাহ বাহিনী। সেখানে একদিন অনুশীলন করবে তারা।


১৭ অক্টোবর স্কটল্যান্ড এর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। ১৯ অক্টোবর স্বাগতিক ওমানের বিরুদ্ধে বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।২১ অক্টোবর দুপুর দুটায় বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে পাপুয়া নিউগিনির বিরুদ্ধে।বাছাইপর্বের ম্যাচগুলোর জিতলেই বাংলাদেশ বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top