আদালতে তোলা হল মণ্ডপে কোরআন শরীফ রাখা সেই ইকবালকে

0


 

কুমিল্লার ঘটনায় ধর্ম অবমাননার মামলার প্রধান আসামি ইকবাল হোসেনকে আজ  ২৩ শনিবার অক্টোবর আদালতে তোলা হয়েছে।শনিবার দুপুরের দিকে ইকবাল হোসেনকে কুমিল্লার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।


উল্লেখ্য, উক্ত মামলায় আরও ৪ জন আসামি রয়েছে। আসামিরা হলেন ট্রিপল নাইনে ফোন করা ইকরাম,  ঘটনাস্থল থেকে লাইভ দেওয়া ফয়েজ, সিসিটিভির ফুটেজ শনাক্ত হওয়া মাজারের আরো দুই ব্যক্তি। এরা সবাই এখন পুলিশি হেফাজতে রয়েছেন।


 পুলিশ জানিয়েছে, শুধু নানুয়া দীঘির পাড়ের মন্দিরেই নয় আরো একটি মন্দিরে ঢোকার চেষ্টা করেছিলেন ইকবাল হোসেন। তদন্ত সূত্র বলছে, নানুয়া দীঘির পাড়ে পূজামণ্ডপে শুরুতে ঢুকতে ব্যর্থ হয়েছিলেন ইকবাল হোসেন। পূজামণ্ডপটিতে প্রথমে ইকবাল লোকজন দেখে মিশন সফল না করে চলে গিয়েছিলেন। এরপর তিনি গিয়েছিলেন ওই মন্ডপের কিছু দূরে দিগম্বরী তোলা গুপ্ত জগন্নাথ মন্দিরে। সেখানে গেটের তালা ভাঙতে ব্যর্থ হয়ে এরপর আবার তিনি ফিরে আসেন নানুয়া দীঘির পাড়ে পূজামণ্ডপে। সেখানে ওই সময় লোকজন না থাকার কারণে তিনি সহজেই কোরআন শরীফ রেখে আসেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top