শরীয়তপুরে ইউপি নির্বাচনে তিন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

0




 আগামী ১১ নভেম্বর আসন্ন দ্বিতীয় ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ শরীয়তপুরে তিনজন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ ২৬ অক্টোবর মঙ্গলবার শরীয়তপুর সদর উপজেলার ১০ ইউনিয়নের মনোনয়নপত্র প্রত্যাহারের পরে চন্দ্রপুর, চিতলিয়া ও বিনোদপুর ইউনিয়নে একজন করে প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এছাড়া ৪ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ১৫ জন মেম্বার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

চন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সালাম খান সহ সংরক্ষিত মহিলা আসনের একজন ও তিনজন মেম্বার প্রার্থী, চিতলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হারুন-অর-রশিদ হাওলাদার সহ সংরক্ষিত মহিলা আসনের তিনজন এবং ০৯ জন মেম্বার পদপ্রার্থী, বিনোদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ সাকিদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া রুদ্রকর ইউনিয়নে একজন মেম্বার পদপ্রার্থী ও মাহমুদপুর ইউনিয়নে দুইজন মেম্বার পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।আজ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার গন এসকল তথ্য প্রদান করে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top