যুক্তরাষ্ট্রের সেনাদের ক্ষমতা শুধু হলিউডের মুভিতেই : খামেনি

0


 

মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর শক্তিমত্তা কেবল হলিউডের সেলুলয়েড পর্দায় দেখা যায়, বাস্তবতা ভিন্ন চিত্র। আফগানিস্তানে তালেবানের কাছে পরাজিত হয়ে তারা তা আরো একবার প্রমাণ করেছে। বলেছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।


খামিনী বলেন, যুক্তরাষ্ট্র তালেবানকে ধ্বংস করার লক্ষ্যে গত বিশ বছর আগে আফগানিস্তান দখল করে নিয়েছিল। গত দুই দশক তারা আফগানিস্তানের ধ্বংসযজ্ঞ ও গণহত্যা ছাড়া দেশটিকে আর কিছু উপহার দিতে পারেনি। অবশেষে মার্কিন বাহিনী সেই তালেবানের হাত আফগানিস্তানের ক্ষমতা হস্তান্তর করে লেজ গুটিয়ে চলে এসেছে। এ ঘটনা থেকে বিশ্বের বহু দেশের শিক্ষণীয় বিষয় রয়েছে।


গতকাল রোববার ইরানের সামরিক বিশ্ববিদ্যালয়গুলোর গ্রাজুয়েটদের পাস আউট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আয়াতুল্লাহ আলী খামেনি এসকল কথা বলেন। ভার্চুয়ালি তিনি অনুষ্ঠানে যুক্ত হন। ইরানের এই সর্বোচ্চ নেতা পদাধিকারবলে দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক।


এ সময় তিনি আরও বলেন, বিদেশি শক্তির ওপর নির্ভরতার মাধ্যমে যেসব দেশ নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চায় তারা মারাত্মক ভুলের মধ্যে রয়েছে। নিরাপত্তা, যুদ্ধ ও শান্তিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদেশি শক্তির ওপর নির্ভরতার পরিণতি মারাত্মক বিপর্যয় ছাড়া আর কিছুই না।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top