শরীয়তপুরে দুই দিনব্যাপী মা ও শিশু সহায়তা কর্মশালা উদ্বোধন

0


 

শরীয়তপুরে মা ও শিশু সহায়তা শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। আজ ১ নভেম্বর সোমবার সকালে শরিয়তপুর সার্কিট হাউজে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য জনাব ইকবাল হোসেন অপু এমপি।


উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস। এ অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন শরীয়তপুরের জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।


মা ও শিশু সহায়তা শীর্ষক দিনব্যাপী এ কর্মশালায় দেশের বিভিন্ন জেলা থেকে ৫০ জন কর্মকর্তা অংশ নিয়েছেন। কর্মশালায় গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের পুষ্টি এবং শিশুদের সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ন বিষয়ে কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষক হিসেবে তৈরী করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top