কলা আর কলার মোচার উৎস এক হলেও কলা খাওয়া আর কলা মোচা খাওয়ার আলাদা আলাদা প্রভাব পড়ে শরীরে। কলার মোচায় রয়েছে অনেক বেশি ভিটামিন, আয়রন এবং ফসফরাস। নিয়মিত যারা মোচা খান তাদের শরীরে কেমন প্রভাব ফেলে এই জিনিসটা অনেকেরই অজানা। চলুন জেনে নেই :
মন ভালো রাখতে : গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত কলার মোচা খান তাদের মন অন্যদের থেকে অনেক ভালো থাকে। মন ভালো রাখার হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায় এই কলার মোচা খেলে।
ডায়াবেটিসের ঝুঁকি কমায় : নিয়মিত কলার মোচা খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রিত থাকে। যারা মোচা খান তারা অন্যান্যদের তুলনায় কম ডায়াবেটিসের সমস্যায় ভোগেন।
ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে : কলার মোচায় এমন কিছু উপাদান রয়েছে যা ক্যান্সারের মত রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। উপাদানগুলো হলো ফেনোলিক এসিড ও ট্যানিনেন। এগুলো ক্যান্সার প্রতিরোধ করে এবং পাশাপাশি হৃদরোগের ঝুঁকিও কমায়।

