পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ

0


পাপুয়া নিউগিনিকে ৮৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার টুয়েলভ অর্থাৎ বিশ্বকাপের মূলপর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করল বাংলাদেশ টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আজ ২১ অক্টোবর বৃহস্পতিবার মাসকটের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ।


বাংলাদেশের ইনিংসের প্রথমেই নাঈম শেখ ফিরে গেলেও মাহমুদুল্লাহ রিয়াদের ২৮ বলে ৫০ রান এবং সাকিব আল হাসানের ৩৭ বলে ৪৬ রান দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যায়। এছাড়া শেষ মুহূর্তে সাইফুদ্দিনের ঝড়ো ব্যাটিংয়ে ৬ বলে ১৯ সংগ্রহ ফলে  ১৮১ রানের চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করে।


জয়ের জন্য ১৮২ রানের পাহাড় সমান লক্ষ্যকে সামনে রেখে পাপুয়া নিউগিনি ব্যাটিংয়ে নেমে দিশেহারা হয়ে পড়ে। অবশেষে ১৯.৩ বলে মাত্র ৯৭ রানে অলআউট হয় পাপুয়া নিউগিনি।


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top