এবার আগেই আসছে শীত : আবহাওয়া অধিদপ্তর

0


আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে জানিয়েছে দেশে এবার আগেভাগেই শীত নামবে।মূলত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীত কাল ধরা হলেও এবছর নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে আস্তে আস্তে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকবে বলে ধারণা করা হচ্ছে।


এ বিষয়ে আবহাওয়াবিদ ডঃ আবুল কালাম মল্লিক জানান, বর্তমানে দেশের উত্তর-পশ্চিমে একটা উচ্চচাপ বলয় বিরাজমান রয়েছে। এই উচ্চচাপ বলয় বঙ্গোপসাগরের জলীয় বাষ্প কে দক্ষিণের দিকে ঠেলে দেবে ফলে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। বিভিন্ন অঞ্চল ভেদে সে তাপমাত্রা  গড়ে ১৮-২৪ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করবে। সেই হিসেবে নভেম্বরে এই তাপমাত্রা থাকবে যেটা শীতকালে সাধারণত গড় তাপমাত্রা থাকে।


এ সময় ডক্টর আবুল কালাম মল্লিক আরো জানান, এ বছরের প্রথম শৈত্যপ্রবাহটি ডিসেম্বর মাসের শুরুতে হবে। এটি হবে মৃদু শৈত্যপ্রবাহ। তীব্র শৈত্যপ্রবাহ হবে ডিসেম্বরের শেষ নাগাদ।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top