ইউপি নির্বাচন কেন্দ্র করে মোটর যান চলাচলে নিষেধাজ্ঞা

0


 

সারাদেশে আগামীকাল ১১ নভেম্বর বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের ৮৪৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য সকল ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে। আজ রাত ১২ টা থেকে পরবর্তী ৫৪ ঘন্টার জন্য মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।


ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা সম্বলিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানায়, আগামী ১১ নভেম্বর দেশের ৬৩ টি জেলার ৮৪৮টি ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে ৯ নভেম্বর মঙ্গলবার মধ্যরাত ১২ টা থেকে ১২ নভেম্বর শুক্রবার সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল এবং ১০ নভেম্বর বুধবার মধ্যরাত ১২ টা থেকে ১১ নভেম্বর বৃহস্পতিবার মধ্যরাত ১২টা পর্যন্ত সব ধরনের ইঞ্জিন চালিত নৌকা ও যন্ত্র চালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে।


নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্বাচন কমিশন কর্মকর্তা, ভোটগ্রহণ কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বহনকারী গাড়ি, মহাসড়কে চলাচলকারী দূরপাল্লার গাড়ি বন্দর ও জরুরী পণ্য পরিবহনের গাড়ি নিষেধাজ্ঞা আওতামুক্ত থাকবে।


 এছাড়া প্রার্থী ও তার এজেন্ট দের গাড়ি, সাংবাদিক, নির্বাচন পর্যবেক্ষকদের গাড়ি, ফায়ার সার্ভিস, এম্বুলেন্স, বিদ্যুৎ-গ্যাস, টেলিযোগাযোগ ও ডাক বিভাগের গাড়ি ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। জরুরি প্রয়োজনে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে অন্য যে কারো গাড়ি চলাচল করতে পারবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top