শরীয়তপুরে সাবেক ডেপুটি স্পিকার কর্নেল শওকত এর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

0


 

শরীয়তপুরে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব:) শওকত আলীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।


গতকাল ১৬ নভেম্বর মঙ্গলবার সকাল দশটায় মরহুমের গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ার স্বাধীনতা ভবনের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় তার রুহের মাগফিরাত কামনার জন্য কুরআন খতম, দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।


মরহুমের জন্য দোয়া ও মোনাজাততে অংশগ্রহণ করেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেদুর রহমান খোকা শিকদার, নড়িয়া পৌরসভা মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, তার পরিবার, নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ।


 এছাড়া মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, শওকত আলী ফাউন্ডেশন, শওকত আলী স্মৃতি পরিষদ ও ৭১ ফাউন্ডেশন  দিনভর বিভিন্ন কর্মসূচি পালন করেছে।


উল্লেখ্য, ২০২০ সালের ১৬ নভেম্বর সকাল ৯ টায় ঢাকা সিএমএইচ হাসপাতালে কর্নেল অবসরপ্রাপ্ত শওকত আলী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি শরীয়তপুর-২ আসন থেকে ৬ সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আগরতলা ষড়যন্ত্র মামলার ২৬ নম্বর আসামি, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ফরিদপুরের সেক্টর কমান্ডার ছিলেন। এছাড়া তিনি শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সহ রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top