চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ২ ডিসেম্বর শুরু হবে। আজ ১৮ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসকল কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
উক্ত সংবাদ সম্মেলনের পূর্বে এসএসসি ও সমমনা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক গোলাম ফারুক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহ্মেদ।
২ ডিসেম্বর শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে এবছর মোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করবে বলে জানান শিক্ষামন্ত্রী।

