বছরের শুরুতেই শিক্ষার্থীরা নতুন বই পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।
শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেন, আমরা বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছি।২০২২ নতুন বর্ষে তার ব্যত্যয় হবে না। বছরের শুরুতেই নতুন বই পাবে শিক্ষার্থীরা। গতবছর পাঠ্যপুস্তক উৎসব করা সম্ভব হয়নি। এবারও হয়তোবা পাঠ্যপুস্তক উৎসব করা সম্ভব হবে না।
আজ সচিবালয়ে এক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এ সময় শিক্ষার্থীরা আরও জানান, ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে। আগামী বছরও যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না বলে নিশ্চিত করেন শিক্ষামন্ত্রী।

