বাংলাদেশ - পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি আজ

0


 

সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর আজ আবার পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে দুপুর ২ টায় মাঠে নামছে বাংলাদেশি টাইগাররা। সংযুক্ত আরব আমিরাতের মাঠের উইকেট আর বাংলাদেশের উইকেট এক নয় তাই জয়ের ব্যাপারে আশাবাদী হতেই পারে বাংলাদেশ।


সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা দলটি বাংলাদেশ এসেছে। আর বাংলাদেশ দলে রীতিমতো পরিবর্তনের বিপ্লব ঘটে গেছে। বিশ্বকাপে অংশগ্রহণ করা ৬ জন পাকিস্তানের সাথে টি-টোয়েন্টি স্কোয়াডে নেই। শুধু বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াডে অভিজ্ঞ কোন ক্রিকেটার রাখা হয়নি।এ ধরনের একটি দল নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কি করতে পারে বাংলাদেশ এটি এখন দেখার বিষয়!


বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভরাডুবির পর জাতীয় দল থেকে বাদ দেয়া হয়েছে দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকারকে। আর সাকিব-মুশফিক ছাড়া এ যেন এক নতুন দল তৈরি করেছে বাংলাদেশি নির্বাচক প্যানেল। বিশ্বকাপের ব্যর্থতার পর আমূল পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশ জাতীয় দলে আর এই নতুন দল নিয়ে পাকিস্তান কে রুখে দেওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top