শরীয়তপুরে অপু এমপির বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

0


 

শরীয়তপুর -১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর সম্পর্কে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে আজ ১৯ নভেম্বর শুক্রবার শরীয়তপুর জেলা, উপজেলা, পৌরসভা আওয়ামী লীগ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু কে জরিয়ে মিথ্যাচার করছে একটি কুচক্রী মহল।


নির্বাচন পরবর্তী সহিংসতায় শরীয়তপুর সদর এর তুলাশার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থী সমর্থক জাকির হোসেন কোতোয়ালের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আর এই সন্ত্রাসী হামলায় অপু এমপিকে জড়িয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার হয়। যার ফলশ্রুতিতে আজ শরীয়তপুরে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।


উক্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু কুমার দে, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল আকন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এম এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আমির হোসেন খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল মাদবর, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ফাহাদ হোসেন তপু প্রমুখ। আর এ সময় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এ সমাবেশে বক্তারা বলেন, গত ১৭ নভেম্বর মঙ্গলবার ব্যক্তিগত শত্রুতার জেরে তুলাসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থীর সমর্থক জাকির হোসেন কোতোয়ালের ওপর একদল দুর্বৃত্তরা হামলা চালায়। ঘটনাটির মামলায়  এ পর্যন্ত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য একটি কুচক্রী মহল অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা ইকবাল হোসেন অপু এমপিকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কিন্তু উক্ত ঘটনার সময় অপু এমপি শরীয়তপুরে ছিলেন না। তাই এ ধরনের মিথ্যা, বানোয়াট অপপ্রচারে সমাবেশে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top