শরীয়তপুর - চাঁদপুর নৌরুটে হরিণা ফেরি ঘাটের ইজারা বাতিল

0


নৌ পরিবহন মন্ত্রণালয় গতকাল ০২ নভেম্বর মঙ্গলবার এক চিঠিতে শরীয়তপুর-চাঁদপুর নৌপথের হরিনা ফেরিঘাট পার্কিং ইয়ার্ড চার্জ ও টার্মিনালের চার্জের ইজারা বাতিল করে বিআইডব্লিউটিএ'র তত্ত্বাবধানে পরিচালিত করতে আদেশ প্রদান করে। এর ফলে হরিনাঘাটে এখন থেকে ইজারার নামে চাঁদাবাজি ও অতিরিক্ত অর্থ আদায়ের থেকে স্বস্তি পাবে এই রুটে চলাচলকারী পণ্যবাহী যানবাহন ও মালিকেরা।


নৌপরিবহন মন্ত্রণালয়ের উক্ত চিঠিতে উল্লেখ করা হয়, শরীয়তপুর-চাঁদপুর নৌরুটের হরিনা ফেরি ঘাট চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নে অবস্থিত। ফেরিঘাটটি মোজাম্মেল গাজীকে ইজারা দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে চাঁদাবাজি ও মাদক কারবারের মামলা রয়েছে। এছাড়া তার অত্যাচারে এলাকার মানুষ ও ফেরিঘাটে যাতায়াতকারী যানবাহনের চালক ও শ্রমিকরা অতিষ্ঠ। এর ফলে আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে চাঁদপুর-শরিয়তপুর ফেরীঘাটের ও টার্মিনাল চার্জের ইজারা বাতিলের অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সেই পরিপ্রেক্ষিতে এখন থেকে বিআইডব্লিউটিএ নিজস্ব তত্ত্বাবধানে সরকারের নির্ধারিত নিয়ম মেনে পার্কিং ও টার্মিনাল আদায় করবে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top