যুক্তরাষ্ট্রে করোনার টিকার বুস্টার ডোজ অনুমোদন

0



যুক্তরাষ্ট্র গতকাল ১৯ নভেম্বর শুক্রবার ১৮ বছর ও এর বেশি বয়সের সকল মানুষকে ফাইজার ও মর্ডানার তৈরি করোনার ভ্যাকসিনের বুস্টার ডোজ অনুমোদন দিয়েছে। মহামারী করোনা ভাইরাসে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এদেশে নতুন করে শীতকালীন করোনার ঢেউ শুরু হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের সরকার।


ইতিপূর্বে, রোগপ্রতিরোধের ক্ষমতা কথা বিবেচনা করে শুধু ৬৫ ঊর্ধ্ব বয়স্কদের পাশাপাশি এ রোগে আক্রান্ত উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তি ও পেশাগতভাবে ব্যাপক ঝুঁকির মুখে রয়েছে এমন লোকদের বুস্টার ডোজ দেওয়ার অনুমোদন দিয়েছিল যুক্তরাষ্ট্র।


এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এর ভারপ্রাপ্ত কমিশনার জানেট উডকক জানান, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি)গঠিত বিশেষজ্ঞ প্যানেল যুক্তরাষ্ট্রের ১৮ ও পঞ্চাশোর্ধ বয়সের সকল মানুষকে বুস্টার ডোজ দেয়ার অনুমোদন প্রদান করেছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে অবস্থার পরিপেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top