সামরিক শক্তিকে বিশ্বের কাছে জানান দিতে এবং প্রতিপক্ষকে চাপে রাখতে একের পর এক সামরিক সমরাস্ত্র প্রদর্শনী চালিয়ে যাচ্ছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাপান সাগরে চীনের সাথে মহড়ার পর এবার সামরিক সক্ষমতা তুলে ধরার জন্য তাদের নৌ বহরে যুক্ত করেছেন সর্বাধুনিক প্রযুক্তির রাডারকে ফাঁকি দেওয়ার ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র।২০২২ সালের মধ্যে রাশিয়া নৌবহরে এই জিরকন হাইপারসনিক মিসাইল টি যুক্ত হবে। গতকাল ০৩ নভেম্বর বুধবার সামরিক কর্মকর্তাদের সাথে এক বৈঠকে এ সকল তথ্য জানান পুতিন।
এসময় তিনি জানান, ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা-নিরীক্ষার শেষ পর্যায়ে রয়েছে। আগামী বছর এটি যুক্ত হবে রুশ নৌবহরে। গত মাসে স্থলভাগ সমুদ্রপৃষ্ঠ আর সাগরের নিচের টার্গেটে সফল ভাবে আঘাত আনতে সক্ষম হয়েছে ক্ষেপণাস্ত্রটি। আগামী বছরই নৌবাহিনীর ব্যবহারের জন্য ক্ষেপণাস্ত্রটি সরবরাহ করা হবে।
এই ক্ষেপণাস্ত্রটি সম্পর্কে জানা গিয়েছে, রাডারকে ফাঁকি দিয়ে বিশ্বের যেকোন প্রান্তে আঘাত হানতে সক্ষম এই জিরকন হাইপারসনিক মিসাইল। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল এর চেয়ে এর গতি কম হলেও সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে এটি ফাঁকি দিতে সক্ষম।
উল্লেখ্য, গত মাসেই সাবমেরিন থেকে জিরকন মিসাইলের সফল উৎক্ষেপণ খবর দিয়েছিল রাশিয়া।

