উপমহাদেশের প্রাচীনতম আয়ুর্বেদিক ঔষধ হিসেবে ব্যবহার হয়ে আসছে বহেড়া ফল। বহেড়া গাছের ফল, বীজ ও বাকল মানুষের বিভিন্ন রোগ প্রতিরোধ ও চিকিৎসায় ব্যবহার করা হয়।
বহেরার ঔষধি গুনগুলো জেনে নিন :
১. হজম শক্তি বৃদ্ধিতে : বহেড়া হজম শক্তি বৃদ্ধি কারক। বহেড়া ফলের খোসা ভালো করে গুঁড়ো করে নিয়ে পানির সঙ্গে দিনে দুবার খেলে ক্ষুধামন্দা দূর হয়।
২. আমাশয় সারাতে : যারা দীর্ঘদিন যাবত আমাশয় ভুগছেন তারা প্রতিদিন সকালে বহড়াগুড়া মেশানো পানি খেলে আমাশয় সেরে যাবে।
৩. কৃমিনাশক : পেটে কৃমি হলে হাতের কাছে সহজ সমাধান হিসেবে বহেরা খেতে পারেন।
৪. হাঁপানির সমস্যা সমাধান : বহেড়া বীজের শ্বাস প্রতি দুই ঘণ্টা অন্তর অন্তর চিবিয়ে খেলে হাঁপানি থেকে মুক্তি পাওয়া যায়। তবে এটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে।
৫.ডায়রিয়া সারাতে : বহেরার খোসা পানির সঙ্গে মিশিয়ে খেলে ডায়রিয়া ভালো হয়ে যায়।
৬. চুল পাকা প্রতিরোধ : কিছু পরিমাণে বহেড়া ছাল পানিতে মিশিয়ে থেঁতো করে নিয়ে পানি ছেঁকে ওই পানিটুকু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এতে চুল পাকা রোধে সাহায্য করবে।
৭.অনিদ্রা দূর করে : রাতের পর রাত না ঘুমিয়ে কাটান তারা ঘুমানোর পূর্বে একটা বহেড়া খেয়ে নিন। ভালো ফল পাবেন।

