পেটের গ্যাস দূর করে যে সকল খাবার

0


 

সারাবিশ্বে এসিডিটি বা পেটে গ্যাসের সমস্যায় ভুগছেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন ব্যাপার। ছোট বড় সকল বয়সী মানুষের মধ্যে এই সমস্যা মাঝেমধ্যে লক্ষ্য করা যায়। অনিয়মে খাবার খাওয়া এবং বিভিন্ন আজেবাজে খাবার খাওয়া কারণেই মূলত পেটের গ্যাসের সমস্যার সৃষ্টি হয়।


কি কি খাবার খেলে পেটে গ্যাসের সমস্যা দূর হয় জেনে নিন :


১.দই : হজম শক্তি বৃদ্ধি করতে দইয়ের বিকল্প নেই। দই দ্রুত খাবার হজম করতে সহায়তা করে ফলে পেটের গ্যাসের সমস্যা দূর হয়।


২. শসা : পেট ঠান্ডা রাখতে শসা বেশ কার্যকরী। এতে রয়েছে ফ্ল্যাভানয়েড ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান পেটের গ্যাসের বৃদ্ধি কমায়।


৩. পেঁপে : পেপেতে থাকা পাপায়া নামক এনজাইম যা হজম শক্তি বৃদ্ধিতে সহায়ক। নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস করলে গ্যাসের সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।


৪. কলা : নিয়মিত কলা খেলে গ্যাসের সমস্যা থেকে অনেকাংশে মুক্ত থাকা সম্ভব।


৫. কমলা :এটি পাকস্থলীর অতিরিক্ত সোডিয়াম দূর করতে সাহায্য করে। এতে করে গ্যাসের সমস্যা থেকে অনেকাংশে মুক্ত হওয়া যায়।


৬. আদা : এটি সবচাইতে কার্যকরী অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান সমৃদ্ধ খাবার। পেট ফাঁপা ও পেটে গ্যাস সৃষ্টি হলে আদা কুচি করে লবণ দিয়ে খেলে পেটের গ্যাস এর সমস্যা সমাধান হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top