দেশে প্রথম অমিক্রণ শনাক্ত, আক্রান্ত দুই নারী ক্রিকেটার

0


 

দেশে করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রণ আক্রান্ত শনাক্ত হয়েছে। অমিক্রণে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের দুই সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।


আজ ১১ ডিসেম্বর শনিবার স্বাস্থ্য মন্ত্রী জানান, অমিক্রণ আক্রান্ত হওয়া দুই নারী ক্রিকেটার এখনো সুস্থ রয়েছেন। তাদের মাঝে মধ্যে পরীক্ষা করে দেখা হচ্ছে। প্রটোকল অনুযায়ী তাদেরকে দুই সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে।


এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দুই নারী ক্রিকেটারের সঙ্গে যারা ছিলেন এবং তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদের সবাইকে পরীক্ষার আওতায় ইতিমধ্যে আনা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top